ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ সেপ্টেম্বর ২০২৫, ২:২৯ বিকাল

Link Copied!

মানিকগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মনিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার প্রশিক্ষা মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের মো. পরশ উদ্দীনের ছেলে আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার শেখজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা অটোরিকশাতে চালকসহ ৪ যাত্রী ছিলেন। অটোরিকশাটি সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার একটু সামনে আসলে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুই জন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো