ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বেপরোয়া অটোরিকশা কেড়ে নিল রাবি শিক্ষার্থীর প্রাণ

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ

Link Copied!

মোটরসাইকেলে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইংরেজি বিভাগের সভাপতি ড. মো. মনিমুল ইসলাম।

নিহত শিক্ষার্থীর নাম মো. ইফতেখারুল ইসলাম। তার বাসা ঢাকার নিউমার্কেট এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ইফতেখারুল তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বিনোদপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় ব্রেকফেল করে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ইফতেখারুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ মর্গে পাঠানো হয়।

দুর্ঘটনার জন্য রিকশাচালকের বেপরোয়া চালানোকে দায়ী করে এক প্রত্যক্ষদর্শী বলেন, ইংরেজি বিভাগের যে ভাইটি মারা গেলেন এর সম্পূর্ণ দোষ রিকশাচালকের। উনি সোজা বিনোদপুর গেটের দিকে মোটরসাইকেলে করে আসছিলেন। ঠিক তখনই রিকশাটা হুট করে উল্টো দিকে ঘুরিয়ে নেয় যার কারণে এই দুর্ঘটনা ঘটলো এবং এই অকাল মৃত্যু হলো। সরকারের কাছে দাবি রিকশাচালকদের বেপরোয়া চলাচল বন্ধে ব্যবস্থা নিন।

ইংরেজি বিভাগের সভাপতি ড. মো. মনিমুল ইসলাম জানান, মোটরসাইকেলে দুইজনই ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিনোদপুর কাঁচাবাজারের দিক থেকে একটি রিকশা ইউটার্ন নেওয়ার সময় হঠাৎ ব্রেকফেল করে মোটরসাইকেলে ধাক্কা দিলে পিছনে বসা ইফতেখারুল পড়ে গিয়ে মারা যায়।

রাজশাহী নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, আমরা ঘটনা জানার পর তাৎক্ষণিক ওই অটোরিকশার ড্রাইভারকে আটক করেছি। সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers