ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৪ বিদেশি প্রবেশে বাধা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ অগাস্ট ২০২৫, ১১:৩৮ সকাল

Link Copied!

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে একেপিএস (সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা) ১০৪ জন বিদেশিকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি। ইমিগ্রেশন আইনের শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় তাদের বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

একেপিএসের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (২৯ আগস্ট) বিমানবন্দরে কঠোর পরিদর্শন ও স্ক্রিনিং প্রক্রিয়ার মাধ্যমে ওই যাত্রীদের শনাক্ত করা হয়। অধিকাংশ যাত্রী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে এসেছিলেন। তবে কতজন বাংলাদেশি ছিলেন, তা নির্দিষ্ট করা হয়নি।

সিনার হারিয়ান পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, নিষিদ্ধ যাত্রীদের মধ্যে কেউ মালয়েশিয়ায় আসার উদ্দেশ্য স্পষ্ট করতে পারেননি, কেউ বৈধ রিটার্ন টিকিট দেখাতে পারেননি, আবার কেউ থাকার সঠিক ব্যবস্থা প্রমাণ করতে ব্যর্থ হন। কিছু যাত্রীর প্রদত্ত কারণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়েছে।

একেপিএস আরও জানিয়েছে, পূর্বে প্রবেশাধিকারে বাধা প্রাপ্ত আরও ২৮৮ জন যাত্রী কুয়ালালামপুর বিমানবন্দরে রয়েছেন এবং তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে। সংস্থাটি বলেছে, মালয়েশিয়ার প্রবেশপথের নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে এবং শুধুমাত্র নির্ধারিত শর্ত পূরণকারীরাই দেশে প্রবেশ করতে পারবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস