ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে, নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অগাস্ট ২০২৫, ৩:২৭ বিকাল

Link Copied!

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজি গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নুরুল আজিম (৪২)। তাঁর বাড়ি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বউঘাটা গ্রামে। আহত তরুণীর নাম মুবিনা আক্তার (১৯), যিনি নুরুল আজিমের ভাতিজি। তাঁকে কক্সবাজারের ঈদগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে নুরুল আজিম মোটরসাইকেলে ভাতিজিকে নিয়ে ফুলছড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস (নোয়াহ) পেছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নুরুল আজিম নিহত হন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে যায়।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, মোটরসাইকেল ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মাইক্রোবাসের চালককে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২