ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চমেক নেওয়ার পথে জামায়াত নেতা নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ অগাস্ট ২০২৫, ৩:৩৪ বিকাল

Link Copied!

কক্সবাজারের পেকুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার পূর্ব গোঁয়াখালী-সিরাদিয়া সড়কের ভোলাইয়াঘোনা মোনাফের ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, জাহাঙ্গীর আলম মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহত জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকার বাসিন্দা বখতেয়ার উদ্দিনের ছেলে। তিনি জামায়াত ইসলামীর পেকুয়া সদর ইউনিয়ন কমিটির সহকারী সম্পাদক এবং মইয়্যাদিয়া জামে মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোমবার রাতে এশার নামাজ আদায় শেষে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। মোনাফের ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ভোরে তার মৃত্যু হয়।

ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো