ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২১ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ অগাস্ট ২০২৫, ১১:১৩ সকাল

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার গভীর রাত থেকে সাইনবোর্ড থেকে মেঘনা পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার এলাকায় যান চলাচল অচল হয়ে পড়ে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনা এবং ট্রাকচালকদের মহাসড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে ঘুমানোর কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকা-সিলেট মহাসড়কেও, ফলে গন্তব্যমুখী যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, অফিসের উদ্দেশ্যে রওনা দিলেও কয়েক ঘণ্টা ধরে একই স্থানে আটকে রয়েছেন। অনেকেই কাছাকাছি গন্তব্যে হেঁটে রওনা দেন, তবে দূরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েছেন।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, “ট্রাকচালকদের ডেকে ঘুম থেকে জাগিয়ে যান চলাচল সচল করার চেষ্টা চলছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।”

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দাউদকান্দি এলাকায় দুর্ঘটনার কারণে এ যানজট তৈরি হয়েছিল। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমলেও ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো