
রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে আহত হয়েছেন ৮ সেনাসদস্য। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত সেনাসদস্যদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ও সেনাবাহিনীর গাড়ি সড়কের পাশে উল্টে পড়ে যায়।
তিনি আরও জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনার কারণ এবং বিস্তারিত তথ্য যাচাই করে পরে জানানো হবে।