ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ঢাকা-পাকিস্তান চুক্তি: ভিসা বিলোপসহ পাঁচটি সমঝোতা স্মারক সই

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ অগাস্ট ২০২৫, ৩:৪০ বিকাল

Link Copied!

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই চুক্তি, সমঝোতা স্মারক ও কর্মসূচি সই হয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উপস্থিত ছিলেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো— বাংলাদেশ ও পাকিস্তানের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি। এর ফলে দুই দেশের কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া দুই দেশের মধ্যে যে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলো হলো:

১. বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন

২. পারস্পরিক সংস্কৃতি বৈচিত্র বিনিময়

৩. দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা

৪. বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা

৫. বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট (IPRI)-এর মধ্যে সহযোগিতা

চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে দুই দেশ পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস