
মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী অমিত দত্ত (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমিত দত্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা অসিত দত্তের ছেলে। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার আমতৈল গ্রামে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।