ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অগাস্ট ২০২৫, ৬:০২ বিকাল

Link Copied!

মাগুরার শালিখা উপজেলার ছোট থৈ পাড়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় রজত কুমার বিশ্বাস (৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রজত কুমার ওই গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে পার্শ্ববর্তী বিল থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে কালিবাড়ি বাজার এলাকার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শালিখা উপজেলা হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

এ ব্যাপারে সিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুমিত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ যশোর মেডিকেল কলেজ থেকে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো