ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনির মৃত্যু, আহত ৫

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ অগাস্ট ২০২৫, ৪:৫২ বিকাল

Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে রোগী দেখতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন— উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী ফরিদা আক্তার (৬৫) ও তার ৮ মাস বয়সী নাতনি মারিয়া আক্তার। প্রবাসী মনির হোসেনের একমাত্র মেয়ে ছিলেন মারিয়া।

আহতরা হলেন— মারিয়ার মা হাফসা আক্তার (২৬), বাবু মিয়া (৫৫), রিমা আক্তার (২৭), রুবেল মিয়া (২২) ও রেনুয়ারা খাতুন (৪৫)।

আহত রুবেল মিয়া জানান, তারা কুরিয়ারচর উপজেলার ডুমড়াকান্দা গ্রামে রোগী দেখতে যাচ্ছিলেন। পথে স্বনির্ভর বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে ফরিদা আক্তার ও মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যান মারিয়া। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফরিদা আক্তার।

কটিয়াদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো