ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পটুয়াখালীর বাউফলে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১০

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ অগাস্ট ২০২৫, ৪:৪৮ বিকাল

Link Copied!

পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে বাউফল-লেবুখালী-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে মোট ১১ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

যাত্রীদের অভিযোগ, সংকীর্ণ বাউফল-বগা সড়কে চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালান। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রী আশ্রাফ (৪০) বলেন, “আমরা বারবার গতি কমাতে বললেও চালক শোনেননি। কিছুক্ষণ পরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আতিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো