ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অগাস্ট ২০২৫, ১১:৪৫ সকাল

Link Copied!

গাজীপুরে কর্মস্থলে ফেরার সময় পিকআপ চাপায় গৌরাঙ্গ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৌরাঙ্গ মানিকগঞ্জ সদরের স্বল্প নন্দপুর গ্রামের তুষ্ট চরণ মণ্ডলের ছেলে। তিনি শ্রীপুর উপজেলায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ছুটি শেষে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন গৌরাঙ্গ। উপজেলার বড়চালা এলাকায় পৌঁছলে সামনের দিকে থেকে আসা অজ্ঞাতনামা একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কালিয়াকৈর ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সুরুজ বলেন, ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো