ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৮ বাংলাদেশি আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অগাস্ট ২০২৫, ১১:৪৩ সকাল

Link Copied!

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (KLIA) প্রয়োজনীয় শর্তাবলি পূরণে ব্যর্থ হওয়ায় ৯৮ বাংলাদেশিকে আটকে দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশীয় বার্তাসংস্থা বার্নামা জানায়, বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ অভিযান চালায় একেপিএস। এ সময় মোট ১৮১ জন যাত্রীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৮ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় নথি প্রদর্শন করতে না পারায় তাদের ‘নো টু ল্যান্ড’ (এনটিএল) নোটিশ দেওয়া হয়।

একেপিএসের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা সবাই ঢাকা থেকে ভোরের ফ্লাইটে পৌঁছান। ধারণা করা হচ্ছে, দিনের বেলা কঠোর পরীক্ষা এড়াতেই তারা ভোরের সময় বেছে নিয়েছিলেন।

আটকের প্রধান কারণ

সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, তাদের আটকানোর অন্যতম কারণ ছিল—

  • ভুয়া হোটেল বুকিং,
  • রিটার্ন টিকিট না থাকা,
  • মালয়েশিয়ায় থাকার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থতা।

এছাড়া ধারণা করা হচ্ছে, এরা পর্যটন ভিসায় এসে মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ ও বসবাসের পরিকল্পনা করেছিলেন।

কঠোর নজরদারি অব্যাহত থাকবে

একেপিএস জানায়, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা জোরদারে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও প্রবেশপথগুলোতে আরও কঠোর নজরদারি চালানো হবে এবং অবৈধ প্রবেশে সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত