
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে সোমবার (১১ আগস্ট) রাতে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও ব্যবসায়ী মো. রনি আহমেদ (২৬) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে রাত পৌনে ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রনির ভাই জনি জানান, রনি ব্যবসা করতেন এবং রাতে মাওয়া থেকে ব্যবসার টাকা সংগ্রহ করে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রথমে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
নিহত রনির পরিবারের বাড়ি বিক্রমপুর জেলায়, তারা কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করেন। তাঁর বাবার নাম বেলায়েত হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।