
কেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফেরার পথে বাস উল্টে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় কিসুমু শহরের কাছে ঘটে। বাসটি কাকামেগা থেকে কিসুমুর উদ্দেশ্যে যাচ্ছিল।
ন্যাঞ্জা প্রদেশের আঞ্চলিক ট্রাফিক অফিসার পিটার মাইনা জানান, বাসটি একটি মোড়ে দ্রুতগতিতে ঘুরানোর সময় চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের ড্রেনে পড়ে যায়। নিহতদের মধ্যে ১০ নারী, ১০ পুরুষ এবং ১ শিশু রয়েছে।
প্রাথমিকভাবে ২৯ জন আহতের খবর পাওয়া গিয়েছিল, তবে তাদের মধ্যে ৪ জন হাসপাতালে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন কেনিয়ার চিকিৎসা সেবাবিষয়ক সচিব ফ্রেডরিক উমা ওলুগা।
বাস দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নির্ধারিত হয়নি, তবে পুলিশ জানিয়েছে তদন্ত চলছে। কেনিয়ায় সাধারণত সড়ক দুর্ঘটনার জন্য উচ্চ গতি ও বেপরোয়া চালনাকেই দায়ী করা হয়।