ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মুন্সিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাচীর ভেঙে আহত ৩ জন

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অগাস্ট ২০২৫, ৩:৪৭ বিকাল

Link Copied!

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে গিয়ে দুই শিশু শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী পূর্বপাড়া নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—জামালদী এলাকার মফিজ উদ্দিনের ছেলে সারাফাত (৬), বিল্লাল হোসেনের মেয়ে জামিয়া (৬) এবং পথচারী মিজানুর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল থেকে ফেরার পথে গাড়ির বেপরোয়া গতি দেখে শিশু দুটি রাস্তার পাশে স্থানীয় বাসিন্দা হাজী দেলোয়ার হোসেনের বাড়ির সীমানা প্রাচীরের পাশে দাঁড়ায়। এ সময় সামুদা কেমিক্যাল কোম্পানির একটি মালবাহী ট্রাক বেপরোয়া গতিতে এসে ওই সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা দিলে প্রাচীরটি ভেঙে শিশু দুটির ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত হয়। এ সময় অজ্ঞাত পরিচয় এক পথচারীও গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়ে। তারা প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এবং নিরাপদ সড়কের দাবিতে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এ ছাড়া কোম্পানির দুটি গাড়ি আটক করে চালক ও সহকারীকে মারধর করা হয়।

আহত শিশু দুটিকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের মধ্যে দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং অপর আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো