ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অগাস্ট ২০২৫, ১০:২৩ সকাল

Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও হয়েছে আরও তিনজন। বুধবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গফরগাঁও -হোসেনপুর সড়কে নূর মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের আ রাজ্জাকের ছেলে মুনজু (৪০) ও যশরা ইউনিয়নের যশরা গ্রামের ওয়াহেদুল্লার ছেলে আলাউদ্দিন (৫০) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুঞ্জু মিয়ার মেয়ে মিম আক্তারের গতকাল পারিবারিকভাবে পাগলা থানার দত্তেরবাজার গ্রামে বিয়ে হয়। আজ মিম আক্তারের শ্বশুরবাড়িতে বৌভাত অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে আত্মীয় স্বজনসহ মুঞ্জু মিয়া বাড়ি থেকে বের হয়। ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার পথে গফরগাঁও-হোসেনপুর সড়কের বাইপাসের শিলাসী নূর মসজিদ এলাকা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ডাম্পট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হয় এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মুঞ্জু মিয়া ও আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার বলেন, আহতদের মধ্যে হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো