ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জনপ্রিয় অভিনেত্রীর গাড়ি ধাক্কায় যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুলাই ২০২৫, ১:২৪ বিকাল

Link Copied!

ভারতের আসামের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় গুরুতর আহত সামিউল হক মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই যুবক মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মচারী ছিলেন। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

গত শুকবার (২৫ জুলাই) মধ্যরাতে আসাম রাজ্যের গোয়াহাটির কাহিলিপাড়া এলাকায় ঘটে দুর্ঘটনাটি। গুয়াহাটি পৌর কর্পোরেশনের কর্মচারী সামিউল হক ওই এলাকায় রাস্তার লাইট মেরামতির কাজ করছিলেন। এ সময় অভিনেত্রী নন্দিনীর গাড়ি ধাক্কা মারে। এ ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, নন্দিনী কাশ্যপ ঘটনার সময় ঘণ্টায় ১২০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন।

ঘটনার পর নন্দিনী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অন্য কর্মীরা তাঁর গাড়িকে অনুসরণ করেন। শেষপর্যন্ত তিনি কাহিলীপাড়া অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ঢোকেন। কাহিলীপাড়ায় পৌঁছালে মিউনিসিপ্যালের একজন ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এবং যিনি দুর্ঘটনার ভিডিও রেকর্ড করছিলেন তাঁকে শারীরিকভাবে লাঞ্ছনা করেন।

এই দুর্ঘটনায় সামিউল হকের উভয় পা কেটে ফেলতে হয় এবং তাঁর হাতে ও ঊরুতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। আহত যুবক গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়া অ্যাপোলোতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার মারা যান।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো