ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝাড়খণ্ডে বাস-ট্রাকের সংঘর্ষে ১৮ পুণ্যার্থী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুলাই ২০২৫, ৪:০৪ বিকাল

Link Copied!

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৮ পুণ্যার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার (২৯ জুলাই) রাজ্যের দেওঘর জেলার জামুনিয়া গ্রামসংলগ্ন এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এখন শ্রাবণী মেলা চলছে এবং এসময় হাজার হাজার পুণ্যার্থী বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে জল অর্পণ করতে দেওঘরে যান। দেওঘরের সংসদ সদস্য নিশিকান্ত দুবে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার লোকসভা কেন্দ্র দেওঘরে শ্রাবণ মাসে কাঁওয়ার যাত্রার সময় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। বাবা বৈদ্যনাথ যেন তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে একটি বাস দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে যাওয়ার পথে মোহনপুরে যমুনিয়া নদীর তীরে, একটি বিখ্যাত শিব-পার্বতী মন্দিরের কাছে একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটির ভেতর থেকে এর পরে চিৎকারের শব্দ শোনা যায়।

দুর্ঘটনার পরপরই পুলিশ, অ্যাম্বুলেন্স ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে আহত ও নিহতদের উদ্ধার করা হয়। আহতদের কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও দেওঘর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, চালকদের অবহেলার জন্য এই দুর্ঘটনার ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো