ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে গাড়ির চাপায় নারী শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুলাই ২০২৫, ১:২৬ বিকাল

Link Copied!

গাজীপুরের কোনাবাড়ী কলেজগেট এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত নুরী বেগম (৪১) কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ভেদাইটারী এলাকার আশরাফুল আলমের স্ত্রী ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় ওরিয়েন্ট এলিউর লিনজেরী লিমিটেড পোশাক কারখানায় জুনিয়র অপারেটর পদে চাকুরী করতেন নূরী বেগয। রাতে কারখানা থেকে বাসায় ফেরছিলেন তিনি। এক পর্যায়ে কলেজ গেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে নুরী বেগম ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পাপন হোসেন জানান, মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির চাপায় নুরী বেগম ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো