ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নাটোরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ভ্যানচালক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুলাই ২০২৫, ৭:২১ বিকাল

Link Copied!

নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের এক চালক নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের মকিমপুর ঢালান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ভ্যানচালকের নাম হাসান আলী (৫৫)। তিনি উপজেলার কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, একটি ব্যাটারিচালিত অটোভ্যান বনপাড়ার দিকে যাচ্ছিল। অটোভ্যানটি যখন মকিমপুর ঢালান এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার ও অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই ভ্যানচালক হাসান আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোভ্যানটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো