ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুলাই ২০২৫, ৪:৩৯ বিকাল

Link Copied!

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এসময় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তৎক্ষনিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় সনাক্তকরণে পুলিশ কাজ করছে বলে জানান হাইওয়ে পুলিশ।

নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা ওসি ইসমাঈল হোসেন বলেন, রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়ার দিকে আসছিল। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা ৫ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এসময় নাটোর ফায়ার সার্ভিস ও পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো