ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতদের ৫ কোটি, আহতদের ১ কোটি ক্ষতিপূরণ চেয়ে রুল

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জুলাই ২০২৫, ৩:৫৭ বিকাল

Link Copied!

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উচ্চ আদালত বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা ও আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সকালে দায়ের করা রিটে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ যুদ্ধবিমান ও অন্যান্য বিমান উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়। রিটে আরও বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে বর্তমানে কতটি ত্রুটিপূর্ণ বিমান রয়েছে এবং সেগুলোর রক্ষণাবেক্ষণে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আদালতের কাছে উপস্থাপন করতে হবে।

রিটে আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও নির্দেশনার আবেদন জানানো হয়েছে।

গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজিআই’ মডেলের যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ভবনে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল, ফলে অধিকাংশ হতাহতই শিশু শিক্ষার্থী।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেকে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাব এবং সামরিক বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন। শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং সাধারণ মানুষ এই মর্মান্তিক ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো