ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

হাতিরঝিলে স্মার্ট ভাড়া আদায়, চালু হচ্ছে ‘র‌্যাপিড পাস’ ব্যবস্থা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জুলাই ২০২৫, ৩:১১ বিকাল

Link Copied!

রাজধানীর জনপ্রিয় হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসে চালু হচ্ছে আধুনিক ডিজিটাল ভাড়া পরিশোধ ব্যবস্থা ‘র‌্যাপিড পাস’। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) পরিচালিত এই কার্ড ব্যবস্থার মাধ্যমে এখন থেকে যাত্রীরা নগদ অর্থ ছাড়াই ভাড়া পরিশোধ করতে পারবেন।

রবিবার (২০ জুলাই) বিকেল ৩টায় হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসের এফডিসি কাউন্টারের পাশে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব শেখ মইনউদ্দিন এবং প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ডিটিসিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘র‌্যাপিড পাস’ চালুর ফলে গণপরিবহনে ভাড়া আদায় হবে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর। পর্যায়ক্রমে রাজধানীর আরও রুটে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো