ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রংপুর-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জুলাই ২০২৫, ১১:৫৩ সকাল

Link Copied!

রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশমাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ২ জন বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার আতাউর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী মালবোঝাই এক ট্রাক মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশমাইল নামক স্থানে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ ট্রাকটিকে সরিয়ে নিতে চালককে ডাকাডাকি করছিল। এ সময় পিছন দিক থেকে জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের এক বাস সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসযাত্রী টাঙ্গাইল জেলার ধনবাড়ি গৌরাঙ্গ বাজারের আব্দুস সামাদের ছেলে মো. আলমগীর হোসেন (৪০) ও জামালপুর জেলার মোকন্দবাড়ি হাজিপাড়া এলাকার আমিন উদ্দিনের ছেলে আশরাফুল (৪২) মারা যান।

এসময় ট্রাকের সামনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য মিজান, সার্জেন্ট পলাশ চন্দ্র পাল এবং বাসযাত্রী শাহাদ ও আ. হামিদসহ ৭ জন আহত হন। পরে আহতদের রংপুর ও মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পুলিশ সদস্য মিজানকে ঢাকা জাতীয় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার আতাউর রহমান বলেন, ঘটনার পরপরই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাক ও বাস থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো