ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গুলিস্তান জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জুলাই ২০২৫, ১২:১৩ বিকাল

Link Copied!

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় মো. শাহাবুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহাবুল একটি ট্রাকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে তার পরিবার। মঙ্গলবার (১৫ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাবুল তিনি রংপুরের পীরগাছা উপজেলার সোনাইঘাট ননসা গ্রামের রশিদ মিয়ার ছেলে।

শাহাবুলের ভাই শামীম জানান, ‘গতরাত সাড়ে ৩টার দিকে আমরা ট্রাকে মাল নিয়ে রংপুর যাচ্ছিলাম। গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় গিয়ে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। শাহাবুল গাড়ি থেকে নেমে পেছনে যাচ্ছিল, সেই সময় পেছন থেকে একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে মারা গেছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো