ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চকবাজারে দুই বাসের চাপায় পথচারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুলাই ২০২৫, ১২:৪২ বিকাল

Link Copied!

রাজধানীর চকবাজারে বুয়েটের সামনে বকসীবাজার মোড়ে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম জহিরুল হক (৫২)।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জহিরুল পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তার ছোট ছেলে ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহতের বোন সিনথিয়া আক্তার জানান, ভাই তার অসুস্থ ছেলেকে দেখতে ঢামেকে আসার পথে বুয়েট ও বকশীবাজার মোড়ের মাঝামাঝি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো