ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দম্পতির মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুলাই ২০২৫, ১১:০৭ সকাল

Link Copied!

নরসিংদীতে ছেলেকে কলেজে দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট রেলসড়কের নরসিংদীর শহরতলীর দগরিয়া অবৈধ রেলক্রসিংয়ের উপর এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।

রেল পুলিশ ও স্থানীরা জানান, নরসিংদী সাহেপ্রতাব এলাকায় স্থাপিত ইনডিপেনডেন্ট কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছেলে মাহবুবুর রহমানকে দেখতে যান তার বাবা-মা। ছেলের খোঁজখবর নেওয়া শেষে একটি মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী বাড়ি ফিরছিলেন। চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস ট্রেনটি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান এ দম্পতি। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের লাশ শনাক্ত করেন।

এ বিষয়ে, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, আমাদের কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছাত্র মাহবুবুর রহমানকে দেখতে আসেন তার বাবা-মা। তারা তাকে দেখে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম জহিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করি এবং রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যাই।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো