
রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে ট্রাকচাপায় সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিবাগত রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজমপুর মোড়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ।