ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শরীয়তপুরে ভ্যান-পিকআপ সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, আহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুন ২০২৫, ১০:৪০ সকাল

Link Copied!

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আশরাফ আলী দর্জি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার দুই নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী দর্জি গোসাইরহাট উপজেলার গরিবের চর এলাকার বাসিন্দা এবং মৃত মাহিম আলীর ছেলে। সকালেই কুকুরে কামড়ে দিলে ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্যে তিনি পরিবারসহ ডামুড্যা উপজেলা হাসপাতালে যাচ্ছিলেন।

আহতরা হলেন: স্ত্রী রেণুজা বেগম (৫৫), মেয়ে স্বপ্না বেগম (৩৫), ভ্যানচালক মাসুদ (৪০)

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানের ওপর উঠে যায়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশরাফ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আশরাফ আলীর মেয়ে স্বপ্না বলেন, “আমার বাবাকে সকালে কুকুর কামড় দিলে আমরা হাসপাতালে যাচ্ছিলাম। পথে পিকআপ আমাদের গায়ের ওপর উঠে যায়। আমার বাবা ঘটনাস্থলেই গুরুতর আহত হন। হাসপাতালে আনার পথেই তিনি মারা যান।”

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. অভিজিৎ নাগ (অভি) জানান, “আশরাফ আলীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। তাঁর স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

ডামুড্যা থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, “দুর্ঘটনায় ব্যবহৃত পিকআপ ও চালক পলাতক রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো