ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ড্রাম ট্রাকের চাপায় অটোরিক্সার যাত্রী নিহত, আহত ৪

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুন ২০২৫, ৪:৫৭ বিকাল

Link Copied!

রাজবাড়ী জেলার গোয়ালন্দে ড্রাম ট্রাকের চাপায় জেসমিন (৩৫) নামে এক অটোরিক্সার যাত্রী নিহত হয়েছেন। এসময় অটোরিক্সার আরও ৪ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সমানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয়রা জানান, দৌলতদিয়া ঘাট থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিলেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় একজন নারী নিহত ও ৪ জন যাত্রী আহত হয়েছেন। ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও ড্রাম ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো