ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুন ২০২৫, ১০:৫১ সকাল

Link Copied!

নীলফামারীর সদর উপজেলার পলাশবাড়ির তেতুলতলা রেলঘুনটিতে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পলাশবাড়ী এলাকার জ্ঞানদাস কানাইঘাট তেতুলতলা রেলঘুন্টিতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) মাহমুদ উন নবী।

নিহত ব্যক্তিরা হলেন, চওড়া বড়গাছা আরাজিদলুয়া এলাকার কাল্টু রায়ের ছেলে সন্তোষ (৪০) রায়, সেন্টু রায়ের ছেলে ভবেস রায় (২৮)।

স্থানীয়রা জানান, সকালে তারা দুই ভাই মিলে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল। এর এখানে আসার পর রেললাইন পারাপারের সময় অরক্ষিত রেলক্রসিংটিতে এ ঘটনা ঘটে। এই ঘুন্টিটির ২ সাইডে বাজার হাওয়ায় রেললাইন পাড় হাওয়ার সময় কোন কিছু দেখতে পাওয়া যায় না। এসময় চিলাহাটি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে এই সংঘর্ষ ঘটে।

নিহত সন্তোষ রায়ের বড় ভাই শিবু রায় বলেন, আমার কাকাতো ভাইয়ের সাথে কাজে যাওয়ার উদ্দেশ্য দুজনেই বের আসে আসার পর এখানে কীভাবে কী ঘটলো আমি কিছু বুঝতে মেনে নিতে পারছি না। তবে তারা যে মটর সাইকেলটিতে ছিল সেটির ইঞ্জিন ট্রেনের সাথে লেগে নীলফামারী স্টেশন পর্যন্ত নিয়ে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গোপাল রায় বলেন, তারা দুজনেই কাকাতো ভাই। আমি যতটুকু জানতে পারলাম তারা কাজে যাওয়ার উদ্দেশ্য বের হয়েছিল। এই ক্রসিং এ প্রায় দুর্ঘটনা ঘটে। ক্রসিং এর দুই পাশে দোকান হাওয়ার কিছু দেখা যায় না, গেট বা গেটম্যান না থাকায় এ দুর্ঘটনাগুলি ঘটে।

ওসি আরও জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো