ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চৌগাছায় বাসচাপায় কলেজছাত্রী নিহত, আহত বাবা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুন ২০২৫, ১০:৫৮ সকাল

Link Copied!

যশোরের চৌগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে আফিয়া ইসলাম মৃধা (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বাবা মহিদুল ইসলাম মৃধা‌। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফিয়া ইসলাম মৃধা চৌগাছা পৌর শহরের বংশরীপুর মহল্লার বাসিন্দা ও মৃধাপাড়া মহিলা কলেজের অনার্স হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আফিয়া তার বাবার সঙ্গে মোটরসাইকেলে চৌগাছা বাজারে যাচ্ছিলেন। চৌগাছা বাজার ব্রিজের কাছে মোটরসাইকেল থামিয়ে আফিয়ার বাবা মহিদুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় মহেশপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আফিয়া সড়কের ওপর ছিটকে পড়লে তার মাথার ওপর দিয়ে বাসের চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আফিয়ার মরদেহ উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার পরিবারের সিদ্ধান্ত পেলে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো