ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গোপালগঞ্জে সড়কে ঝরল তিন প্রাণ

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জুন ২০২৫, ৫:২৫ বিকাল

Link Copied!

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকুবাজার ও শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের মৃত মঈনউদ্দিন খাঁ’র ছেলে সরোয়ার খাঁ (৯০), মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া গ্রামের মৃত মানিক কুমার পালের ছেলে বিপুল কুমার পাল (৫২) ও খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের রাজা শেখের ছেলে সোহাগ পরিবহনের হেলপার শাওন শেখ (১৮)।

টুকু বাজারে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে স্থানীয়রা ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রোমান মোল্লা জানান, আজ সরোয়ার খাঁ নামের ওই বৃদ্ধ কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের আত্মীয় বাড়িতে বেড়ানো শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও জানান, ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমনকে ঢাকাগামী কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে নসিমনের যাত্রী বিপুল কুমার পাল (৫২) ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে কাভার্ড ভ্যান সরিয়ে নিচ্ছিল। এ সময় সেখানে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ওই পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের হেলপার শাওন শেখ ঘটনাস্থলে নিহত হন।

হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত তিনজনের মরদেহ আজ দুপুরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো