ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মিরসরাইয়ে লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জুন ২০২৫, ১২:৪১ বিকাল

Link Copied!

চট্টগ্রামে মিরসরাইয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছে৷ রোববার (২২ জুন) সকালে সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে৷

নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে ড্রামট্রাক চালক মো. ফারুক হোসেন (৩৯) ও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫) ৷

জানা গেছে, রোববার সকালে মহাসড়কের ঠাকুরদিঘী বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির ড্রামট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ এসময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়৷ ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন৷

যোগাযোগ করা হলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফুল হুদা বলেন, রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুইজন ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগে তাদের মৃত্যু হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছন থেকে একটি ড্রামট্রাক ধাক্কা দিলে ড্রামট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ড্রাম ট্রাক চালক ও চালকের সহকারী নিহত হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং কন্টেইনারবাহী লরির চালক পলাতক রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো