
নাটোর শহরে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার (২০ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী শহিদুল নিহত হন। তিনি লালপুর উপজেলার আব্দুলপুরের বাসিন্দা ছিলেন। এ ছাড়া প্রাণ গেছে অটোরিকশাচালক বাবুর। বাবু নাটোর সদরের পন্ডিতগ্রামের বাসিন্দা ছিলেন।
ঝলমলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট লুৎফুন্নাহার লতা জানান, আজ বিকালে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস বিরপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শহিদুল নামে এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে অটোরিকশাচালক বাবুর মৃত্যু হয়।