ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রেনের ছাদে চড়ে যাত্রাকালে দুই গার্মেন্টস শ্রমিক আহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৫, ১০:৪২ সকাল

Link Copied!

ছাদে চড়ে যাওয়ার সময় চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর রেলগেট এলাকায় পৌঁছালে বিদ্যুতের লাইনের তারে পেছিয়ে দুই গার্মেন্টস শ্রমিক গুরুতর আহত হন। দ্রুত খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। রোববার (১৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রথমে তাদের পরিচয় জানা না গেলেও পরে জানা যায় তারা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার তালিব হোসেনের ছেলে ছালেক মিয়া ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাজন মিয়ার ছেলে জুয়েল মিয়া।

উভয়ই চট্টগ্রামের গার্মেন্টস শিল্পে কর্মরত এবং ঈদের ছুটিতে কর্মস্থলে ফিরছিলেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ ও ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান, পরিচয় নিশ্চিত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের স্থানান্তর করা হয়েছে।

এদিকে সচেতন মহল মনে করছেন রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্ঘটনা পুনরায় ঘটার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো