ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাগেরহাটে গাছের সঙ্গে পরিবহনের ধাক্কা, নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জুন ২০২৫, ১২:২৬ বিকাল

Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত এক যাত্রী (৩৫) নিহত হয়েছেন। এসময় চালকসহ ৮ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাছের সঙ্গে ধাক্কা লেগে পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমাদ পরিবহন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। উপজেলার মূলঘর এলাকায় এসে পৌছালে চালক পরিবহনের নিয়ন্ত্রণ হারালে পরিবহনটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক যাত্রী নিহত হন। এসময় চালকসহ ৮জন আহত হয়েছেন।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদের মধ্যে ৬জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জমান বলেন, নিহত ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবহনটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তি পরিচয় পাওয়া গেলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো