ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঈদযাত্রা নির্বিঘ্নে ১০টি বিশেষ ট্রেন, শুরু টিকিট বিক্রিও

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ মে ২০২৫, ১১:০৭ সকাল

Link Copied!

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৩১ মে) ভোর ৬টায় রাজধানী ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার মাধ্যমে শুরু হয় এই বিশেষ ট্রেন চলাচল।

বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ঈদে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে পাঁচ জোড়া (মোট ১০টি) বিশেষ ট্রেন চলবে। নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলো আগের সূচি অনুযায়ী চলবে, তবে ঈদের সময় এসব ট্রেনের নির্ধারিত ডে অফ (বিশ্রাম দিন) থাকবে না।

ঢাকায় কোরবানির পশুবাহী ট্রাকের চাপ কমাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে চলবে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন, যা দুই দিনে পরিচালিত হবে।

যাত্রীদের নিরাপত্তা ও টিকিটবিহীন যাত্রীদের ঠেকাতে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, র‌্যাব, বিজিবি ও স্থানীয় পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে।

যাত্রীসেবা আরও কার্যকর করতে ঈদের আগে-পরে মোট ২০ দিন ট্রেনের সেলুনকার বাতিল থাকবে।

এদিকে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধায় শুরু হয়েছে ঈদ-পরবর্তী ট্রেন টিকিট বিক্রি। শনিবার (৩১ মে) বিক্রি হচ্ছে ১০ জুনের টিকিট।

রেলওয়ে জানায়, পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের দুর্ভোগ কমাতে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

ঈদের পরে ৯ থেকে ১৫ জুন পর্যন্ত সাত দিনের ট্রেন টিকিট বিক্রি হবে ধাপে ধাপে। তারিখ অনুযায়ী বিক্রির সময়সূচি:

  • ৯ জুনের টিকিট: ৩০ মে

  • ১০ জুনের টিকিট: ৩১ মে

  • ১১ জুনের টিকিট: ১ জুন

  • ১২ জুনের টিকিট: ২ জুন

  • ১৩ জুনের টিকিট: ৩ জুন

  • ১৪ জুনের টিকিট: ৪ জুন

  • ১৫ জুনের টিকিট: ৫ জুন

রেল কর্তৃপক্ষ আশা করছে, এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো