ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মতিঝিলে বিআরটিসি বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ মে ২০২৫, ১২:৩২ বিকাল

Link Copied!

রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বিআরটিসি বাসের ধাক্কায় ৭ বছর বয়সী একটি শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলের কমলাপুর মোড়ে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম রোশনি পাল, সে মতিঝিল সরকারি মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাটগাঁও গ্রামে। রাজধানীর মুগদার মাণ্ডা এলাকায় পরিবারের সঙ্গে থাকত সে।

স্বজনরা জানান, দুর্ঘটনার পর রোশনিকে দ্রুতই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তার দাদি রেখা বিশ্বাস। তবে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সাড়ে ১০টার দিকে সে মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো