ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বনানীতে লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ মে ২০২৫, ২:৫২ বিকাল

Link Copied!

রাজধানীর বনানীতে লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। রোববার (২৫ মে) সকাল নয়টার দিকে বনানী থানাধীন কাকলী মোড় সংলগ্ন এলিভেটর এক্সপ্রেসের ঢালের সামনের রাস্তায় একটি সিমেন্ট বহনকারী লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান।

এ ঘটনায় সময় উপস্থিত লোকজন হেলপার রবিউল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- আশফাকুর রহমান আসিফ (২৪) ও আসিফ মাহমুদ সম্পদ (২১)।

নিহত আসিফ কুষ্টিয়া সদরের কুমারপাড়ার বাসিন্দা মো. আলমের ছেলে। তিনি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগের ছাত্র ছিলেন। বর্তমানে বাইক রাইড শেয়ার করে।

আর নিহত সম্পদ মাগুরার শ্রীপুর থানার চখলপুর গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, তার বাবাকে টঙ্গী হাই কেয়ার জেনারেল হাসপাতালে ব্রেন টিউমারের অপারেশন করা হয়েছিল। সেখান থেকেই খালার বাসায় কাপড়-চোপড় নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সরোয়ার।

তিনি জানান, উত্তরাগামী বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেসের ঢালে (র‌্যাম্পে) এ ঘটনা ঘটে। তারা মূলত ওই সময় এক্সপ্রেসের পেছন দিক থেকে আসছিল। ওই সময় লরিটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তারা লরির নিচে পড়ে যান। ফলে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম এসেছিল। তারা তাদের রেসকিউ করে। কিন্তু ততক্ষণে তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক সুরতহাল ও উদ্ধারের প্রক্রিয়া চলছে। কাজ শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক লরির হেলপার রবিউলকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো