ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ মে ২০২৫, ১২:১৫ বিকাল

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রাহিম (১৪) নামে এক কিশোর হকার নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুর সোয়া ২টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহিম সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. জয়নালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাহিম পুনর্বাসন কেন্দ্রে অবস্থান করে সায়দাবাদ রেলওয়ে স্টেশনে চানাচুর ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। তবে স্টেশনটি বর্তমানে বন্ধ থাকায় রাহিম কড্ডা থেকে উল্লাপাড়ার দিকে যাতায়াত করতো।

শুক্রবার দুপুরে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো