ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্যাংকলরির চাপায় থ্রি হুইলারের চালকসহ নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ মে ২০২৫, ৩:০৯ বিকাল

Link Copied!

খুলনায় তেলবাহী ট্যাংকলরির চাপায় যাত্রীবাহী থ্রি হুইলার মাহিন্দ্রার চালকসহ সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোলনা নামক এলাকায় স্থানীয় ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মাহিন্দ্রাচালক রফিকুল ইসলাম গাজী এবং কয়রা উপজেলার দুই শিক্ষক হাফেজ মাওলানা মঈনুল ইসলাম ও আব্দুর রশিদ।

এ ঘটনায় আহত হয়েছেন মনিরুল ইসলাম গাজী, ইউনুস, আব্দুস সাত্তার ও মনিরুজ্জামান। তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খর্নিয়া হাইওয়ে থানার এসআই শিমুল মণ্ডল জানান, বেপরোয়া গতি ও সড়কের বেহাল দশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুই শিক্ষক খুলনার কয়রা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক। তারা খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা আদায়সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচিতে যোগদানের জন্য যাচ্ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো