ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বৌভাতের জন্য গ্লাস আনতে গিয়ে ফিরল লাশ হয়ে

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মে ২০২৫, ১১:৫৮ সকাল

Link Copied!

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মাটিবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে প্রণয় সরকার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। চাচার বৌভাতের অনুষ্ঠানের জন্য স্থানীয় বাজারে পানির গ্লাস আনতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের। এতে বিয়ে বাড়ির উৎসব মুহূর্তেই পরিণত হয় শোকে।

শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া মেলার মাঠের সামনে জামালপুর-কোলারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রণয় সরকার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

প্রণয় সরকারের দাদা প্রদীপ সরকার জানান, আজ প্রণয়ের চাচা রমা প্রসাদের বিয়ের বৌভাতের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের জন্য প্লাস্টিকের ওয়ানটাইম গ্লাস আনতে তিনি মোটরসাইকেলে করে বাড়ি থেকে জামালপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় জামালপুর-কোলারহাট সড়কের নলিয়া মেলার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রণয়। তার আকস্মিক মৃত্যুতে বিয়ে বাড়ির উৎসব মুহূর্তেই পরিণত হয় শোকে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক চালক ট্রলি নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো