ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভারত-পাকিস্তান সংঘাত: ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মে ২০২৫, ১১:৪২ সকাল

Link Copied!

পাকিস্তান এবং ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে বিমানের টরেন্টো, রোম এবং লন্ডনগামী ফ্লাইটের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার (৯ মে) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ ৯ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরেন্টো, লন্ডন এবং রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ঢাকা-টরেন্টো ফ্লাইট বিজি৩০৫/৩০৬ ঢাকা থেকে উড্ডয়ন করবে রাত ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে তিনটায় (৪৫ মিনিট এগিয়ে আনা হয়েছে)। তবে টরেন্টো থেকে ঢাকাগামী ফ্লাইটের সময় অপরিবর্তিত থাকবে।

ঢাকা-লন্ডন ফ্লাইট বিজি২০১/২০২ ঢাকা থেকে উড্ডয়নের সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের পরিবর্তে ৭টায় (৪০ মিনিট এগিয়ে আনা হয়েছে)। তবে লন্ডন থেকে ঢাকাগামী ফ্লাইটের সময় অপরিবর্তিত থাকবে।

শুধু বৃহস্পতিবারের জন্য ঢাকা-লন্ডন ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়ন করবে রাত ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টায় (৫০ মিনিট এগিয়ে আনা হয়েছে)।

এছাড়া ঢাকা-রোম ফ্লাইট বিজি ৩৫৫/৩৫৬ ঢাকা থেকে উড্ডয়ন করবে রাত সাড়ে ১১টার পরিবর্তে ১০টা ৪৫ মিনিট। তবে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময় অপরিবর্তিত থাকবে।

বিদ্যমান পরিস্থিতিতে যাত্রীদের পরিবর্তিত সময় অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান।

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো