ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মে ২০২৫, ৩:১৮ বিকাল

Link Copied!

নরসিংদীর মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহিন মিয়া (৩৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকালে উপজেলার একদোয়ারিয়া ইউনিয়নের চঙ্গভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাহিন মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দি গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- শিবপুর উপজেলার আশ্রবপুরের মাইন উদ্দিনের ছেলে কাউছার (৩২), একই এলাকার জসিম উদ্দীনের ছেলে বিজয় (২৫) এবং মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার নিরঞ্জনের ছেলে শান্ত (২০)।

পুলিশ ও স্থানীয়ারা জানায়, নরসিংদী থেকে মনোহরদীর হাতিরদিয়া অভিমুখে যাওয়া একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে শাহিন গুরুতর আহত হলে চিকিৎসার জন্য শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান জানান, নিহতের লাশ তার বাড়িতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো