
রংপুরের পীরগাছায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক্টর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (৩ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ধনির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রকি বাবু (৫)। সে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোট ঝিনিয়া গ্রামের ইসাহাক আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৫টার সময় বাড়ির পাশে সড়কের ধারে শিশুটি খেলা করছিল। এ সময় মাটিবোঝাই একটি ট্রাক্টর শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তখন এলাকাবাসী ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।