
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নবীনগর-রাধিকা সড়কের ধনাশী গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার বিদ্যাকটু ইউনিয়ন সেমন্তঘর গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) ও শিবপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে উজ্জল (১৮)।
স্থানীয়রা জানান, দুপুরে নবীনগর-রাধিকা সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান উজ্জ্বল। গুরুতর আহতাবস্থায় পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে পারভেজ ও উজ্জল নামে দুই যুবক নিহত হয়েছেন।’
‘এদের মধ্যে একজন ঘটনাস্থলে ও অন্যজন সদর হাসপাতালে মারা যান।’