ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ এপ্রিল ২০২৫, ১০:৫০ সকাল

Link Copied!

কুমিল্লার বুড়িচংয়ে সিএনজিচালিত অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। রবিবার (২৭ এপ্রিল) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা সরোয়ার বিপ্লব (৫০) নরসিংদীর কামাড়গাঁও গ্রামের মোস্তফা কামালের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা মুরাদনগরগামী রয়েল সুপার এসি বাসটি মহাসড়কের দেবপুর এলাকায় পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

এ সময় অটোরিকশায় থাকা একটি শিশুসহ পাঁচ যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয় লোকজন বাসটি আটক ভাঙচুর করে। এ সময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘নিহতের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো